You have reached your daily news limit

Please log in to continue


প্রতিদিন ৫ কাপ কফি পান কমায় স্ট্রোক-হৃদ্‌রোগের ঝুঁকি, মার্কিন চিকিৎসকদের দাবি

প্রতিদিন সর্বোচ্চ পাঁচ কাপ কফি পান করা অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ। তবে এর একটি বড় ফলাফল জানালেন মার্কিন চিকিৎসকেরা। তাঁরা দাবি করছেন, প্রতিদিন পাঁচ কাপ কফি পান স্ট্রোক, ডায়াবেটিস ও হৃদ্‌যন্ত্রের অকার্যকারিতার (হার্ট ফেইল্যুর) ঝুঁকি কমাতে পারে।

গত সোমবার সার্কুলেশন সাময়িকীতে প্রকাশিত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) একটি বিজ্ঞপ্তিতে এ গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এই বিবৃতি ক্যাফেইন ও হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য নিয়ে বহু বছরের পরস্পরবিরোধী মতবাদের অবসান ঘটাল।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ড. জেনিফার মিও বলেন, ‘কফি পানের সঙ্গে টাইপ-২ ডায়াবেটিস, স্ট্রোক ও হার্ট ফেইল্যুরের ঝুঁকি কমার একটি সম্ভাব্য যোগসূত্র রয়েছে। তবে রক্তচাপের সঙ্গে এর সম্পর্ক কিছুটা জটিল, আর এ বিষয়ে গবেষণার ফল সব ক্ষেত্রে পুরোপুরি একরকম নয়।’

দশকের পর দশক ধরে চিকিৎসকেরা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের উদ্দীপকজাতীয় উপাদান এড়িয়ে চলার পরামর্শ দিয়ে এসেছেন। তবে প্রাকৃতিক কফি বিন এবং কৃত্রিম ক্যাফেইনের মধ্যে পার্থক্য চিহ্নিত করার মাধ্যমে এই বিস্তারিত পর্যালোচনাটি পূর্বের ধারণায় বড় ধরনের পরিবর্তন এনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন