প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১৩:২৭

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।


বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।


হামিদুর রহমান বলেন, চব্বিশের জুলাই-আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার, বিচার ও নির্বাচন-এই তিনটি বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছিল। নির্বাচন সম্পন্ন হলেও বিচারের ক্ষেত্রে যে অগ্রগতি প্রত্যাশিত ছিল, তা দেখা যাচ্ছে না। তাই জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া জরুরি।


তিনি বলেন, জুলাই অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। এর ওপর আগামী বাংলাদেশ অনেক কিছু নির্ভর করছে। এ অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্য হয়েছিল। তবে মানবতাবিরোধী অপরাধের সূচনা হয়েছে পল্টন ট্র্যাজেডির মাধ্যমে। যা ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও