মিটমিট করে জ্বলছে চুলা, গ্যাস সংকটে রান্না বন্ধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১২:৪৭

দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়েছেন।


গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। অনেক এলাকায় চুলায় গ্যাসের চাপ একেবারেই কমে গেছে। কোথাও কোথাও চুলা মিটমিট করে জ্বললেও রান্না করা যাচ্ছে না। ফলে রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।


বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এ চিত্র দেখা গেছে।


রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, সকাল থেকেই গ্যাসের চাপ কম। চুলা জ্বালানোর পর আগুন ঠিকমতো জ্বলছে না। অনেক সময় চুলা জ্বললেও রান্না করতে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থায় রান্না করছেন।


মিরপুরের বাসিন্দা জাহানারা আক্তার বলেন, সকালে রান্না করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই বললেই চলে। চুলা মিটমিট করে জ্বলছে। এতে রান্না করতে অনেক সময় লাগছে। গ্যাস সংকটের কারণে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


মধ্যবাড্ডা এলাকার বাসিন্দা সুমাইয়া ইয়াসমিন বলেন, ‘সকাল থেকেই গ্যাসের চাপ খুব কম। শুধু ভাত রান্না করতেই এক ঘণ্টা সময় লেগেছে। অন্য কোনো রান্না করতেই পারিনি। বাধ্য হয়ে গরম ভাত পান্তা বানিয়ে পেঁয়াজ-মরিচ দিয়ে সবাই খেয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও