প্রযুক্তিপণ্যের বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দামে ঊর্ধ্বগতি
চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের দাম স্থিতিশীল থাকলেও বহনযোগ্য হার্ডডিস্কের দাম ব্র্যান্ডভেদে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতারা জানিয়েছেন, সব ধরনের বহনযোগ্য হার্ডডিস্কের দাম না বাড়লেও জনপ্রিয় কিছু ব্র্যান্ডের বেশি ধারণক্ষমতাযুক্ত বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে। তবে বহনযোগ্য হার্ডডিস্ক ছাড়া কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।
প্রসেসর
ইন্টেল: কোর আলট্রা–৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা–৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা ও কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।
মাদারবোর্ড
আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াই–ফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকা।
গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার টাকা, গিগাবাইট বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকা।
র্যাম
করজেয়ার: ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৭ হাজার ৪০০ টাকা, ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ জিবি ১৩ হাজার টাকা, ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৫২০০ মেগাহার্টজ ২৭ হাজার ৫০০ টাকা।
জিস্কিল: ট্রাইডেন্ট জেড আরজিবি ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৭ হাজার ৫০০ টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬ জিবি (ডিডিআর ৫) ৫৬০০ মেগাহার্টজ ৩০ হাজার ৫০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৫ নিও আরজিবি ৩২ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্টজ ৬৪ হাজার টাকা।