গ্যালাক্সি আনপ্যাকড: স্যামসাংয়ের ঝুলি থেকে এবার যা বেরোল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১০:৪৭

শরতের প্রথাগত প্রযুক্তি মৌসুমকে পেছনে ফেলে বছরের মাঝামাঝি সময়েই নতুন গ্যাজেট উন্মোচনের ধারাবাহিকতা ধরে রেখেছে স্যামসাং। এবারের গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে একসঙ্গে তিনটি ফোল্ডএবল স্মার্টফোন ও দুটি প্রিমিয়াম স্মার্টওয়াচ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্টটি।


কোম্পানিটির উন্মোচিত ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রা’, ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’ ও ‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৮’ এ তিন ফোনেই প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ ফর গ্যালাক্সি’।


ফোনের বেইস মডেলগুলোতে ১২ জিবি র‍্যামের সঙ্গে ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ মিলবে। তবে ‘ফোল্ড ৮’ সিরিজের ফোনগুলোতে পাওয়া যাবে ১৬ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।


ডিভাইসগুলোর নির্মাণশৈলী ও ডিসপ্লের সুরক্ষায় এবার যোগ হয়েছে ‘ফ্লেক্স টাইটানিয়াম’ প্রযুক্তি। ফ্লেক্সিবল ওলেড প্যানেলের নিচে যোগ করা টাইটানিয়াম সংকর ধাতুর এ স্তরটি ফোনকে পাতলা ও টেকসই রাখবে।


এ সপ্রযুক্তি সম্পর্কে স্যামসাং বলেছে, “ফ্লেক্স টাইটানিয়াম ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে, বাহ্যিক চাপ ও আঘাত সহ্য করতে এবং স্ক্রিনের অনাকাঙ্ক্ষিত ভাঁজের দাগ কমাতে সাহায্য করবে।”


ভিডিও ও ছবির ক্ষেত্রে তিনটি ফোনেই ১০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা রেখেছে স্যামসাং। তবে ‘ফ্লিপ ৮’ ও ‘ফোল্ড ৮’-এর কভার স্ক্রিনের ক্যামেরা দিয়ে সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ করা সম্ভব। ডিজাইন ও প্রসেসরে বড় পরিবর্তন এলেও গ্যালাক্সি এস২৫-এর মতো এসব ফোনেও বিল্ট-ইন ‘চি২’ ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট দেওয়া হয়নি। এর জন্য আলাদা ম্যাগনেটিক কেস ব্যবহার করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও