‘আমি এখনো বেঁচে আছি’— হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক

যুগান্তর ভারত প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১০:০৪

‘আমি এখনো বেঁচে আছি’— হাসপাতাল থেকে এমনটাই বার্তা দিয়েছেন অনশনরনত ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সেইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করা এবং তাদের নামে কোনো এফআইআর বা শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার আশ্বাস দিলে তিনি অনশন ভাঙবেন বলেও জানান তিনি।  খবর এনডিটিভির


বুধবার (২২ ‍জুলাই) গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ওয়াংচুক। 


ওয়াংচুত জানান, অনশনের ২৫ দিনে তার ওজন প্রায় ১১ কেজি কমেছে। শরীরের পেশিও অনেকটা ক্ষয় হয়েছে। তবে তিনি এখনো বেঁচে আছেন এবং কাজ শুরু করতে চান।


তার ভাষ্য, ‘আমি এখনো বেঁচে আছি। আজ আমার অনশনের ২৫তম দিন। আমার ওজন প্রায় ১১ কেজি কমেছে, পেশিও কমে গেছে। তবে আমি ভালো আছি।’


তিনি আরও বলেন, ১আমি আবার কাজে ফিরতে চাই। কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের বিরুদ্ধে আর বলপ্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো মামলা বা এফআইআর করা হবে না—এমন একটি আশ্বাস দিন। সেই আশ্বাস পেলে আজই আমি অনশন ভাঙব। আর যদি আশ্বাস না পাই, তাহলে আমাকে অনশন চালিয়ে যেতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও