ট্রেনে ‘কৌতূহলের’ পাথর নিক্ষেপ থামছে না কেন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫১

পঞ্চগড় থেকে ঢাকার দিকে ছুটে চলা ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পৌঁছালে পাথর ছুড়ে মারেন কেউ একজন। সেই পাথর এসে লাগে একাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেনের ডান চোখে।


চলন্ত ট্রেনে মঙ্গলবার বিকালে ছোড়া সেই পাথরের আঘাতের পর সাব্বিরকে নিকটবর্তী জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর নেওয়া হয় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।


পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাদশ শ্রেণির এই শিক্ষার্থীর ডান চোখের নিচের হাড় ভেঙে গেছে। তার দৃষ্টিশক্তিও ‘ফেরার সম্ভাবনা নেই’।


চোখের নিচের হাড়ের চিকিৎসার জন্য সাব্বিরকে চক্ষু হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে।


চিকিৎসকদের বরাতে সাব্বিরের বাবা দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলের ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। চোখের নিচের হাড় ভেঙে গেছে। সেটার অপারেশনের জন্য চক্ষু হাসপাতাল থেকে এখানে (ইএনটি) স্থানান্তর করা হয়েছে।”


অপারেশন করতে দেড় লাখ টাকা লাগার তথ্য দিয়ে তিনি বলেন, “আজ (বুধবার) এক দিনে এত টাকা সংগ্রহ করতে পারিনি। কাল (বৃহস্পতিবার) সব গোছাতে পারলে অপারেশন হবে৷”


ট্রেনে পাথর নিক্ষেপে এমন রক্তাক্ত হওয়ার ঘটনা এই নতুন নয়। প্রায়ই খবরের শিরোনাম হয় এমন ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও