You have reached your daily news limit

Please log in to continue


যশোরে বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ, লোকসানে টিকে আছে বিমান

যশোর বিমানবন্দরে যাত্রী সংকটে একের পর এক ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যাচ্ছে। সবশেষ এই বিমানবন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর আগে বিমানবন্দরটিতে ফ্লাইট স্থগিত করে নভোএয়ার। এখন সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতুতে সড়ক ও রেল যোগাযোগ চালুর পর থেকে ঢাকার সঙ্গে যশোরের দ্রুত সড়ক ও রেল যোগাযোগ শুরু হয়। এরপর থেকে আকাশ পথে যাত্রী সংকটে ভুগছিল যশোর বিমানবন্দর। এতে রুটটির বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হয়। অর্থাৎ, আগে যেখানে দিনে নয়টি ফ্লাইট পরিচালনা হতো, এখন সেখানে সপ্তাহে দুটি ফ্লাইট চলে। 
 
সবশেষ গত ১৬ জুলাই থেকে সাময়িকভাবে উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নেয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। এর আগে সংস্থাটি সপ্তাহে সাত দিন ঢাকা-যশোর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতো। এছাড়া একই কারণে ২০২৫ সালের আগস্টে ফ্লাইট পরিচালনা স্থগিত করে আরেক বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।পদ্মা সেতুর প্রভাবে একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে বরিশাল বিমানবন্দর। যাত্রী সংকটের কারণে সেখানেও ধাপে ধাপে বেসরকারি সব বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। বর্তমানে বরিশাল রুটে সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘যাত্রী সংকটের কারণেই আমরা এই রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছি। একসময় ঢাকা-যশোর রুটে প্রতিদিন ছয়টি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করেছি। পরে যাত্রী কমে যাওয়ায় তা ধাপে ধাপে কমিয়ে দিনে একটি ফ্লাইটে আনা হয়। কিন্তু সেটিও লাভজনক ছিল না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন