এক ফেইসবুক পোস্ট ধরে গুঞ্জন: রাষ্ট্রপতি পদত্যাগ করছেন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ২২:৪১

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেইসবুক পোস্ট ঘিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।


এ বিষয়ে সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাকে জিজ্ঞাসা করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ বিষয়ে তার কিছু জানা নেই।


এসএমএসে এ বিষয়ে প্রশ্ন করলে সরকারের আরেকজন মন্ত্রী সংক্ষিপ্ত উত্তরে শুধু বলেন, “ধুর।”


জুলকারনাইন সায়ের বুধবার ফেইসবুকে লেখেন, “আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও