You have reached your daily news limit

Please log in to continue


ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব পদে চান ট্রাম্প

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এবারের বিশ্বকাপের সময় ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্কে আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সুইজারল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবল প্রশাসক ট্রাম্পের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে নানা উদ্যোগ নেন।

গত ডিসেম্বরে তিনি ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কারও দিয়েছেন। এরপর বিশ্বকাপে ট্রাম্পের ফোনকলে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞাও স্থগিত করে ফিফা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন