You have reached your daily news limit

Please log in to continue


ঝড়, বৃষ্টি ও আবহাওয়ার তথ্য জানতে প্রয়োজনীয় ৬ অ্যাপ

আবহাওয়া নিয়ন্ত্রণ করা না গেলেও প্রযুক্তির সহায়তায় প্রয়োজনীয় তথ্য আগেভাগেই জানা যায়। এর ফলে ঘর থেকে বের হওয়ার আগেই সম্ভাব্য আবহাওয়ার ধরন বুঝে প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলে থাকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জানার পাশাপাশি দেশের সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে কী না তা ঘরে বসেই জানা যায়। রোদের তীব্রতা, বর্ষার ঝরঝর বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার আগাম তথ্য জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের পাশাপাশি প্রয়োজনীয় ছয়টি অ্যাপের তথ্য জেনে নেওয়া যাক।

১. আবহাওয়াবিদ
বাংলাদেশের সামগ্রিক আবহাওয়া, জলবায়ু, নদী ও সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আবহাওয়াবিদ নামের একটি অ্যাপ রয়েছে। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা যায় অ্যাপটিতে। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন