You have reached your daily news limit

Please log in to continue


ইভেন্টের আগেই ‘গ্যালাক্সি’ ক্রেডিট কার্ড দেখাল স্যামসাং

এ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া প্রযুক্তি বিশ্বের বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আগেই নতুন ক্রেডিট কার্ড উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি কোম্পানি স্যামসাং।

‘স্যামসাং গ্যালাক্সি কার্ড’ নামের এ ক্রেডিট কার্ডটি ব্র্যান্ডটির নতুন ফোল্ডএবল ফোনের মতো রোমাঞ্চকর না হলেও গ্যালাক্সি ভক্ত ও স্যামসাং পণ্য ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী হতে পারে।

এ কার্ডের মাধ্যমে স্যামসাং পণ্য কেনাকাটায় আকর্ষণীয় ‘ক্যাশ ব্যাক’ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদে সাইট এনগ্যাজেট।

স্যামসাং বলেছে, সরাসরি স্যামসাং থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনাকাটায় গ্রাহকরা ৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন, যা বেশ সাশ্রয়ী।

যেমন, কোনো গ্রাহক যদি দেড় হাজার ডলার দামের প্রাথমিক সংস্করণের ‘স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ কেনেন তবে মূল্যছাড় হিসেবে তিনি সরাসরি ৭৫ ডলার ফেরত পাবেন। নতুন কার্ডধারীদের জন্য বিশেষ অফারও রয়েছে।

অ্যাকাউন্ট খোলার প্রথম ৯০ দিনের মধ্যে কার্ড ব্যবহার করে দুই হাজার ডলার কেনাকাটা করলে মিলবে ২০০ ডলারের অতিরিক্ত মূল্যছাড়, যা ১০ শতাংশ রিটার্নের মতো হলেও কার্ডে প্রায় ১ হাজার ৮০০ ডলারের বকেয়া ঋণ জমা হওয়ার ঝুঁকিও থেকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন