You have reached your daily news limit

Please log in to continue


২৪ জুলাই পর্যন্ত থামছে না বৃষ্টি, উত্তর-পূর্বাঞ্চলে এখনো বন্যার শঙ্কা

উত্তর-পূর্বাঞ্চলে নদীগুলোর বিষাদময় চোখরাঙানির মধ্যেই যোগ হয়েছে আকাশে ছেয়ে থাকা শ্রাবণের মেঘ। একদিকে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীর মতো প্রধান নদীগুলোর বিপদসীমার ওপরে আনাগোনা, অন্যদিকে সারা দেশেই মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ। জোড়া এই ধাক্কায় দেশের বিস্তীর্ণ এলাকার নদীবেষ্টিত মানুষের জীবন যেন চরম এক অনিশ্চয়তায় এসে ঠেকেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, একদিকে দেশের নদ-নদীর গতিপ্রকৃতি যেমন ঝুঁকিমুক্ত নয়, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে।

বাপাউবোর সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় স্থানীয়ভাবে কিছুটা স্বস্তি মিলেছে বটে, কিন্তু সামগ্রিক বন্যা আতঙ্ক কাটেনি। উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা—এই তিন জেলায় নদীর পানি এখনও আশঙ্কাজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন