You have reached your daily news limit

Please log in to continue


ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

ফিফা 'ফুটবল শিল্পকে ধ্বংস করছে'বলে অভিযোগ করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। সেই সঙ্গে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগেরও দাবি জানিয়েছেন।  

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর যখন ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখন এমন দাবি জানালেন তেবাস।  

ইতালির দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, "জাতীয় দলের সংখ্যা বাড়ানোর কোনো মানেই হয় না। ফুটবল শিল্প মানেই শুধু বিশ্বকাপ নয়, যদিও এটি সবচেয়ে বড় আসর। সবকিছু বিশ্বকাপকে ঘিরে চলতে পারে না। এই খেলার ভিত্তি টিকিয়ে রাখে ঘরোয়া লিগ ও প্রতিযোগিতাগুলো।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন