বিলিয়ন পাউন্ডের এআই স্টার্টআপে বেজোস, ব্রিটিশ সরকার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ২১:২২
প্রযুক্তির পরবর্তী বড় বিপ্লব আনতে ও সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের জন্য বিরল খনিজের বিকল্প খুঁজতে ২০০ কোটি পাউন্ডের এক ব্রিটিশ এআই স্টার্টআপে বিপুল বিনিয়োগ করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও যুক্তরাজ্য সরকার।
প্রযুক্তির দুনিয়ায় পরবর্তী বড় বিপ্লব আনতে ও চিপ শিল্পের জন্য বিরল খনিজ পদার্থের বিকল্প খুঁজতে বিপুল বিনিয়োগ পেয়েছে যুক্তরাজ্যের এআই স্টার্টআপ ‘কাস্পএআই’।
কেমব্রিজভিত্তিক স্টার্টআপটিতে মোটা অংকের তহবিল জুগিয়েছেন বেজোস ও ব্রিটিশ সরকারের ‘সভেরিন এআই ফান্ড’। নতুন এ বিনিয়োগের পর কেবল দুই বছর বয়সি এ স্টার্টআপটির বাজারমূল্য ২৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।