দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ২১:০৫
ভারতের রাজধানী নয়াদিল্লীতে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব, সহ কংগ্রেসের আরো কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়।
ন্যাশনাল এলিজিবিলিটি এনটারেন্স টেস্ট বা নিট নামে পরিচিত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে দিল্লির কল্যান মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশসহ কংগ্রেন নেতাকর্মীরা।
বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ জোর-পূর্ব টেনে হিঁচড়ে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশকে সরিয়ে নিয়ে যায়। এ সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্ত ঝরতেও দেখা যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিক্ষোভ কর্মসূচি