কর্টিসল কি আসলেই ডিটক্স করা যায়? জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে
আপনি কি ইদানীং প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন? মানসিক চাপের জন্য দায়ী কর্টিসল। এই হরমোনের মাত্রা বেড়ে গেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যার মধ্যে আছে তীব্র মানসিক চাপে থাকা, সবকিছু থেকে নিজেকে বিরত বা সরিয়ে রাখা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা ইত্যাদি। ক্রমাগত এই উপসর্গগুলোর সঙ্গে লড়াই করতে করতে যখন আপনি ক্লান্ত, তখন কী প্রয়োজন জানেন? কর্টিসল ডিটক্স। ভাবছেন, এটা আবার কী? আর আদৌ কি কোনো হরমোন ডিটক্স করা যায়? বিশেষজ্ঞ চিকিৎসকেরা তো বলছেন, যায়। আপনার শরীর অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করছে কি না তা কীভাবে নির্ণয় করবেন এবং এই স্ট্রেস হরমোনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান কী করে করবেন, জেনে নিন।
কর্টিসল কী?
কর্টিসল হলো অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত একটি হরমোন। যদিও এটিকে স্ট্রেস হরমোন হিসেবে উল্লেখ করা হয়, তবে এর আরও কাজ রয়েছে। চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, ‘কর্টিসল বিপাক, রক্তে শর্করা, প্রদাহ, রক্তচাপ এবং শরীরের চাপের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমাদের শরীরে কর্টিসলের একটি স্বাস্থ্যকর ভারসাম্য থাকে, তখন এটি আমাদের সকালে ঘুম থেকে উঠতে, রোজকার চ্যালেঞ্জের প্রতি সাড়া দিতে এবং সারা দিন শক্তি বজায় রাখতে সাহায্য করে।’
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মানসিক চাপ