ল্যাপটপ শাটডাউন নাকি স্লিপ মোডে রাখা ভালো
ল্যাপটপ ব্যবহার শেষে অনেকেই দ্বিধায় পড়ে যান শাটডাউন করবেন, নাকি শুধু স্লিপ মোডে রেখে দেবেন? কেউ মনে করেন, বারবার শাটডাউন করলে ল্যাপটপের আয়ু কমে। আবার কেউ বলেন, সব সময় স্লিপ মোডে রাখলে ব্যাটারি ও পারফরম্যান্সের ক্ষতি হয়। আসলে কোনটি ভালো, তা নির্ভর করে আপনার ব্যবহার পদ্ধতির ওপর।
স্লিপ মোড কী?
স্লিপ মোডে ল্যাপটপ পুরোপুরি বন্ধ হয় না। এটি খুব কম বিদ্যুৎ ব্যবহার করে বর্তমান কাজগুলো র্যামে সংরক্ষণ করে রাখে। ফলে ঢাকনা খুলে বা পাওয়ার বাটন চাপলেই কয়েক সেকেন্ডের মধ্যে আগের অবস্থায় ফিরে আসা যায়। যারা দিনের মধ্যে বারবার ল্যাপটপ ব্যবহার করেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক।
শাটডাউন করলে কী হয়?
শাটডাউন করলে অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যায় এবং সব সফটওয়্যার সম্পূর্ণভাবে বন্ধ হয়। এতে বিদ্যুৎ খরচ হয় না এবং ব্যাকগ্রাউন্ডে চলা বিভিন্ন প্রসেসও থেমে যায়। নিয়মিত শাটডাউন করলে অস্থায়ী ফাইল মুছে যায়, মেমোরি নতুন করে রিফ্রেশ হয় এবং অনেক ছোটখাটো সফটওয়্যার সমস্যাও দূর হয়ে যায়।