You have reached your daily news limit

Please log in to continue


জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

দেশের অভিনয় অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ফেরদৌসী মজুমদার। পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে অভিনয়ের দ্যুতি ছড়িয়ে আসছেন। তার সমৃদ্ধ জীবন পরবর্তী একাধিক প্রজন্মের জন্যই অনুপ্রেরণা। নন্দিত সেই মানুষই এবার নিজ মুখে শোনাবেন তার জীবন ও অভিনয়ের গল্প।

‘অনুস্বর সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানটি হবে ২৫ জুলাই, বিকাল ৫ টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বসবে আসরটি। আয়োজনে অনুস্বর নাট্যদল।

২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘অনুস্বর’। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই এই সংলাপের আয়োজন করে আসছে দলটি। প্রথমবার এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। বাংলাদেশের নাটকের গতিপথ নির্দেশনায় এ আয়োজন ঋদ্ধ করেছিল এ প্রজন্মের নাট্যশিল্পীসহ সাধারণ দর্শককূলকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন