You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ গুরুতর দগ্ধ ৩

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং ভাগ্নি আপছা (৮)।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন পেশায় একজন দোকান কর্মচারী। পরিবার নিয়ে তিনি নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরের দিকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়লে তারা তিনজনেই দগ্ধ হন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন