You have reached your daily news limit

Please log in to continue


পেসত্রয়ীসহ পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া

চোট, বিশ্রাম, বিরতি- সবকিছুর পালা শেষে অনেক দিন পর অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির স্কোয়াড। সম্ভাব্য সেরাদের নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে তারা। অধিনায়ক প্যাট কামিন্স যেমন ফিরেছেন চোট কাটিয়ে, তেমনি আবার বল হাতে ছুটবেন জশ হেইজেলউড ও ন্যাথান লায়ন। চোট-জর্জর বোলিং আক্রমণে গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা মিচেল স্টার্ক তো আছেনই।

দুই ম্যাচের জন্য মাত্র ১৩ জনকে রাখা হয়েছে স্কোয়াডে। যেটির মানে, কোনো ম্যাচেই সেভাবে পরীক্ষা-নিরীক্ষার পথ বেছে নিচ্ছে না অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে তলানির দিকের দলের এই লড়াই শুরু হচ্ছে আগামী ১৩ অগাস্ট ডারউইন টেস্ট দিয়ে। পরের টেস্ট ম্যাকাইয়ে ২২ অগাস্ট থেকে।

এই সিরিজ দিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের ব্যস্ততম সময়ও শুরু হবে এই সিরিজ দিয়েই, যেখানে ১১ মাসের মধ্যে খেলবে তারা ২০ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে ম্যাচ হবে ২১টি।

অস্ট্রেলিয়ার সবশেষ টেস্ট খেলেছে গত জানুয়ারিতে অ্যাশেজের সিডনি টেস্ট। সেখানে চোটের কারণে ছিলেন না কামিন্স, হেইজেলউড ও লায়ন। ওই টেস্টসহ অ্যাশেজে তিন টেস্ট খেলে দারুণ পারফর্ম করা মাইকেল নিসার দুর্ভাগ্যজনকভাবে বাইরে চলে গেলেন মূল ক্রিকেটারররা ফেরায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন