কিশোরগঞ্জে বিএনপি নেতা খুন, জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

প্রথম আলো প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ২২:৩২

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম ওরফে জাহাঙ্গীর (৫২) হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় জনতার হাতে আটক হেলালের জবানবন্দিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেনের নাম এসেছে। এ ছাড়া পুলিশের হাতে আটক তিন আসামি মোকাররমের স্বজনদের বাড়িতে তিন দিন অবস্থান করেছিলেন বলে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ ওঠার পরও তিনি সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। বরং তিনি আত্মগোপনে রয়েছেন। এ কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে বহিষ্কার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো সংগঠনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও