You have reached your daily news limit

Please log in to continue


প্রগতিশীল রাজনীতি যখন ব্যক্তিগত অভিজ্ঞতার কাঠগড়ায়

১৬ জুলাই প্রথম আলোয় লেখক ও রাজনৈতিক সংগঠক ফিরোজ আহমেদ ‘চব্বিশের কাঠগড়ায় প্রগতিশীল রাজনীতি’ শীর্ষক একটি লেখা লিখেছেন। লেখাতে তিনি বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে এ দেশের “প্রগতিশীল” হিসেবে পরিচিতদের ভূমিকা বেশ নাজুক ছিল।’ লেখালেখির গণতান্ত্রিক চর্চাকে সমর্থন করে আমরা বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক কর্মী হিসেবে এ লেখার বিভ্রান্তিকর ব্যাখ্যার বিপক্ষে অবস্থান তুলে ধরছি।

আমরা কারা? আমরা কমিউনিস্ট, বামপন্থী ও গণতান্ত্রিক ধারার বিভিন্ন সংগঠনের কর্মী, যারা চব্বিশের জুলাইয়ে সক্রিয় ভূমিকা পালন করেছি, যাদের রাজনৈতিক লড়াই ও সংগ্রামকে লেখক চব্বিশের কাঠগড়ায় তুলতে চেয়েছেন, যার মাধ্যমে ক্ষমতাসীনদের রাজনৈতিক বয়ানকেই হাজির করেছেন মাত্র। এ লেখায় ‘প্রগতিশীল’ বলতে যে বর্গকে হাজির করা হয়েছে, তা হলো উদারমনা, উদার গণতান্ত্রিক চিন্তা, বামপন্থীদের ‘বনেদি অংশ’, সংস্কৃতিমনা মধ্যবিত্ত প্রভৃতি। কিন্তু লেখায় এই প্রগতিশীল বর্গের কোনো রাজনৈতিক সুনির্দিষ্ট পরিচয় হাজির করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন