রাত জাগানো বিশ্বকাপ শেষ, এখন ঘুমের রুটিন ঠিক করবেন যেভাবে

ডেইলি স্টার প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ২১:৩৬

আর্জেন্টিনাকে হারিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর শিরোপা জিতেছে স্পেন। বিশ্বকাপ ফুটবলের পর্দা নামার সঙ্গে সঙ্গেই যেন ছন্দপতন ঘটলো ফুটবলপ্রেমীদের এই কয়দিন ধরে চলে আসা অভ্যাসেও।


রাতে ফুটবল ম্যাচ হওয়ার কারণে ঘুমের নিয়মিত রুটিন থেকে বেরিয়ে আসা এবং পুনরায় ফেরত যাওয়ার বিষয়ে কথা বলেছেন সরকারি কর্মচারী হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. হাসান মোস্তফা রাশেদ।


বিশ্বকাপ ফুটবল ও তার প্রভাব


বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলার উৎসবই নয়, বরং মানুষের আবেগ ও উন্মাদনার নাম হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দলকে কেন্দ্র করে পতাকা টানানো, জার্সি কেনা, অফিকে থেকে চায়ের আড্ডায় তর্ক-বিতর্কের ঝড়, শহড় থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের ভালোবাসার উন্মাদনা। আমাদের দেশের তরুণ-যুবকদের সঙ্গে সঙ্গে শিশু, বয়স্কদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। ঘর ও ঘরের বাইরে, বিশেষত বিশ্ববিদ্যালয়গুলোতে বড় স্ক্রিনে রাত জেগে খেলা দেখার প্রচলন শুরু হয়েছে। বিশ্বকাপ কেড়ে নিয়েছে রাতের ঘুম। বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ফ্রান্সসহ বিভিন্ন দলের সমর্থকদের একজোট হয়ে রাত জাগতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও