You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস নিয়েই দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর সোমবার সকালে ট্রফি হাতে মাদ্রিদে পা রাখেন রদ্রি, লামিনে ইয়ামালরা। বিমানবন্দর থেকেই শুরু হয় উদ্‌যাপন, এরপর রাজধানীজুড়ে তাদের জন্য রাখা হয়েছে একাধিক সংবর্ধনা অনুষ্ঠান।

মাদ্রিদে পৌঁছানোর পর বিমান থেকে নেমেই বিশ্বকাপ ট্রফি নিয়ে স্মারক ছবি তোলেন ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। এরপর লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেস, পাও কুবার্সিসহ পুরো দল নির্ধারিত বাসে করে লাস রোসাসে রওনা হয়। সেখানে মধ্যাহ্নভোজ ও কিছুটা বিশ্রামের পর শুরু হবে আনুষ্ঠানিক বিজয় উদ্‌যাপন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে। সূচি অনুযায়ী, দলটি প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মনক্লোয়া প্রাসাদে যাবে। দিনের শেষ পর্বে মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে সমর্থকদের সঙ্গে বিজয় উৎসবে অংশ নেবে বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন