গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: পঞ্চগড়ে সারজিস আলম
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ২১:১৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন তুলেছেন, `যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয়, তবে গণভোট অবৈধ হয় কীভাবে?' আজ সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় আয়োজিত এনসিপির জুলাই পথসভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, `এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান আসলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তবে সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী।'