‘অ্যাপল ম্যাপস’-এর নতুন বিজ্ঞাপনে নিষিদ্ধ হচ্ছে হোম সার্ভিস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ২১:১০
অ্যাপল ম্যাপস-এ শিগগিরই বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে অ্যাপল, যেখানে স্থানীয় ব্যবসা কোম্পানি ও দর্শনীয় স্থানগুলোর বিজ্ঞাপন দেখানোর ওপর জোর থাকবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, গুগল ম্যাপসের মতো সব ধরনের বিজ্ঞাপনের ছড়াছড়ি না রেখে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে ভালো করতে প্লামিং, ইলেকট্রিকাল বা পেস্ট কন্ট্রোলের মতো সব ধরনের গৃহস্থালি সেবার বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কোম্পানিটি।
এ সপ্তাহে প্রকাশ পাওয়া অ্যাপলের নতুন বিজ্ঞাপন নীতিমালা বা গাইডলাইন থেকে এই আভাস মিলেছে। এর আগে, গত মার্চে অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল এই প্রযুক্তি জায়ান্ট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন ম্যাপ
- অ্যাপল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে