উৎসে কর মনিটরিংয়ের নামে ‘অহেতুক হয়রানি’ নয়: ঢাকা চেম্বার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ২০:১৯

যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে কর কর্মকর্তাদের বিনা বাধায় প্রবেশ এবং সরেজমিন পরিদর্শন করার যে ক্ষমতা আয়কর আইনে দেওয়া আছে, তা প্রয়োগ করতে গিয়ে উদ্যোক্তাদের ‘অহেতুক হয়রানি’ না করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।


সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার বলেছে, এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে কর ব্যবস্থাপনায় ইতোমধ্যে কমপ্লায়েন্স পরিপালনকারী কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হয়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।


“পাশাপাশি, যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও পুরোপুরি কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদেরকে তা বাস্তবায়নে সময় ও সুযোগ প্রদানের মাধ্যমে ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য এনবিআরের প্রতি আহ্বান জানাচ্ছে ডিসিসিআই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও