You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকে আবার ভূতের ভয়, বামপন্থার ভূত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশকে বামপন্থী সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এ ধরনের উগ্রবাদ এখন সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ছে। তাই এটি মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। ১৬ জুলাই ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের আয়োজনে ৬০টির বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক বৈঠকে মার্কো রুবিও এই অভিমত তুলে ধরে বলেন, অতি বামপন্থী উগ্রবাদ এখন শুধু একটি দেশের সমস্যা নয়।

এটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে। তাই এ ধরনের হুমকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য ভাগাভাগি, যৌথ পদক্ষেপসহ আরও বেশি সহযোগিতা দরকার। বৈঠকে অংশ নেওয়া মার্কিন কর্মকর্তারা দাবি করেন, বামপন্থী রাজনৈতিক সহিংসতা এমন একটি বিশেষ ধরনের উগ্রবাদ, যার মূল ভিত্তি সভ্যতার প্রতি গভীর বিদ্বেষ। তবে বৈঠকে ডানপন্থী উগ্রবাদ নিয়ে কোনো আলোচনা হয়নি। অথচ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ২০২৪ সালের এক অভ্যন্তরীণ গবেষণায় বলা হয়েছিল, মতাদর্শগত কারণে সংঘটিত প্রাণহানির বেশির ভাগ ঘটনার জন্য অতি ডানপন্থী উগ্রবাদীরা দায়ী। যদিও পরে বিচার বিভাগ কোনো ব্যাখ্যা ছাড়াই সেই গবেষণা প্রতিবেদনটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন