ফার্নান্দেজ ছাড়াও বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখেছেন যারা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১৩:৪৭
টানটান উত্তেজনাপূর্ণ শিরোপা নির্ধারণী ফাইনালে ম্যাচে তিনবারের শিরোপাজয়ী আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছেন স্পেন। এদিন ম্যাচে লাল কার্ড দেখে সরাসরি মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। তার বিদায়ের পরই গোল খেয়েছে পিছি পড়ে আলবিসেলেস্তেরা।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে লাল কার্ড পাওয়ার ঘটনা বিরল হলেও ফার্নান্দেজ প্রথম নন। তার আগে বিশ্বকাপের ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার রেকর্ড রয়েছে আরও ৫ জন খেলোয়াড়ের।
পেদ্রো মনজোন (আর্জেন্টিনা):
বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম লাল কার্ড পাওয়া খেলোয়াড় হলেন এই আর্জেন্টাইন ফুটবলার। ১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে ফাইনালে তিনি এই বহিষ্কারের মুখোমুখি হন।