You have reached your daily news limit

Please log in to continue


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, ১২ হাজার ৮৪ পিস ইয়াবা উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৫৬ জন, তেজগাঁওয়ে ৬২ জন, মিরপুরে ১২৬ জন, গুলশানে ৩৪ জন, উত্তরায় ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এসকাফ সিরাপ এবং চার হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন