জুলাই গণ-অভ্যুত্থানে দৃষ্টি হারানো তরুণ আমান উল্লাহ কাজের সুযোগ চান

প্রথম আলো প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১০:৫১

‘বিষয়টা অনেককে বোঝানো যায় না। তারা ভাবে, ভাতা পাচ্ছে, এটাই তো যথেষ্ট। কিন্তু আমি তো শুধু ভাতার ওপর, দানের ওপর নির্ভরশীল থাকতে চাই না। আমি প্রশিক্ষণ চাই, কাজ চাই। আমার আত্মবিশ্বাসের জন্য এটা খুব দরকার।’


কথাগুলো জুলাই গণ-অভ্যুত্থানে দুই চোখের দৃষ্টি হারানো মো. আমান উল্লাহর (২২)। তিনি রাঙামাটির লংগদু উপজেলার ঠেকাপাড়া গ্রামের বাসিন্দা। বাবা নজির আহমেদ (৭০), মা আমেনা বেগম (৫৮)। দুই ভাই ও দুই বোনের মধ্যে আমান উল্লাহ ছোট।


বাবা একটি প্রতিষ্ঠানের হয়ে কাঠ পরিবহনের কাজ করতেন। আমান উল্লাহ আহত হিসেবে যা সহায়তা পেয়েছেন, সেই টাকায় বাড়ির পাশে একটি মুদিদোকান দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও