You have reached your daily news limit

Please log in to continue


স্পেন ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি—বিশ্বকাপ থেকে বাকিরা পাবে কত টাকা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—তিন দেশ মিলিয়ে আয়োজন করা সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামল। তাতে টাকাপয়সার ছড়াছড়িও কম নয়। চ্যাম্পিয়ন থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার পাওয়া দলগুলো কী পরিমাণ অর্থ পেল?

বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ফিফা। ৪৮ দলের বিশ্বকাপে যাতে কাউকে লোকসানের মুখে পড়তে না হয়, তাই প্রাইজমানি বাড়ানো হয়েছিল আরও ১৫ শতাংশ। সব মিলিয়ে দলগুলোর মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা (১২৩.১২ টাকা হারে)।

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। স্বাভাবিকভাবে তাঁরাই আর্থিকভাবে লাভবান হয়েছে সবচেয়ে বেশি। বিশ্বকাপ জেতায় স্পেন দল প্রাইজমানি হিসেবে পাবে মোট ৫ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা ৬১৫ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন