You have reached your daily news limit

Please log in to continue


বড় পর্দা টাঙাতে লাগবে অনুমতি, আটকানো যাবে না রাস্তা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকাজুড়ে এখন উৎসবের আমেজ। পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব ও বাণিজ্যিক স্থানে চলছে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার প্রস্তুতি। তবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ।

রোববার (১৯ জুলাই) দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ ফাইনাল ম্যাচ।

বাংলাদেশে ফুটবল উন্মাদনা যেন একটু বেশি। বিশেষ করে মেসি-ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার সমর্থকরা সারা বিশ্বের নজর কেড়েছেন। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনা দেখতে ছুটে এসেছেন অনেক আর্জেন্টাইন ভক্ত। স্পেন-নরওয়ের মতো দেশের দূতদের ম্যাচ চলাকালীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেছে শিক্ষার্থীদের সঙ্গে খেলা উপভোগ করতে।

ফুটবলপ্রেমীদের এই উচ্ছ্বাস যেন নিরাপদ ও সুশৃঙ্খল থাকে, সেজন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতির কথাও জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি।

বড় পর্দা টাঙাতে লাগবে অনুমতি

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কোনোভাবেই রাস্তা দখল করে বা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে পর্দা টানিয়ে খেলা দেখানো যাবে না।’

নির্ধারিত মাঠ বা উপযুক্ত খোলা স্থানে প্রয়োজনীয় অনুমতি নিয়ে বড় পর্দার আয়োজন করা যেতে পারে বলে জানান তিনি। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে কিংবা সড়ক অবরোধ করে কোনো আয়োজনের সুযোগ নেই বলে স্পষ্ট করে জানান এই ডিবি কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন