এআইয়ের সঙ্গে অন্তরঙ্গ আলাপে জড়ালেই অভিভাবককে জানাবে ইনস্টাগ্রাম

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ২২:০২

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় অভিভাবকদের সঙ্গে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোরও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশও এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অপ্রাপ্তবয়স্কদের জন্য তাদের নীতিমালা কঠিন করছে এবং অভিভাবকদের হাতে ‍তুলে দিচ্ছে নিয়ন্ত্রণের ভার।


সম্প্রতি মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে কোনো অপ্রাপ্তবয়স্ক বা শিশুকে উদ্বেগজনক বা ক্ষতিকর বিষয়ে কথোপকথন চালাতে দেখলে সে বিষয়ে অভিভাবকদের সতর্কবার্তা পাঠাবে ইনস্টাগ্রাম।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে আরও জানা যায়, এই পদক্ষেপের পাশাপাশি মেটা এমন কিছু নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীর কথোপকথন বিশ্লেষণ করে তিনি ‘আত্মহত্যার তাৎক্ষণিক ঝুঁকিতে’ আছেন কি না, তা শনাক্ত করবে এবং প্রয়োজনে জরুরি সেবা সংস্থাকে (ফার্স্ট রেসপন্ডার) সতর্ক বার্তা পাঠাবে।

মেটার পক্ষ থেকে আরও জানানো হয়, আত্মহত্যা ও নিজের ক্ষতি করার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথোপকথনের ক্ষেত্রে যাতে ‘সঠিক উপায়ে মোকাবিলা করা যায়’, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক নতুন পরিবর্তনগুলো আনা হচ্ছে।


যদি কোনো শিশু মেটা এআই চ্যাটবটের সঙ্গে নিজের ক্ষতি করা বা আত্মহত্যাসংক্রান্ত বিষয়ে কথা বলে এবং তার অ্যাকাউন্টটি যদি ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল টুলস’ বা অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় থাকে, তবে ইনস্টাগ্রাম সরাসরি বার্তা বা খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তার অভিভাবকদের সতর্ক করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও