স্পেন-আর্জেন্টিনা মহারণে কে এগিয়ে?

জাগো নিউজ ২৪ ড. মো. হাসিনুর রহমান খান প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ২০:২৮

আবেগকে সাময়িকভাবে দূরে রেখে নির্মোহ ও নিরপেক্ষ দৃষ্টিতে এই লেখাটি পড়ার অনুরোধ রইল। স্পেন ও আর্জেন্টিনার শক্তি, কৌশল, সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফাইনালের সম্ভাব্য গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে পাঠকেরাই বুঝতে পারবেন—কোন দল কোথায় এগিয়ে এবং কোন ব্যবধানগুলো শেষ পর্যন্ত ফল নির্ধারণ করতে পারে। আমার বিশ্বাস, ফাইনালে যে দল নিজেদের মৌলিক শক্তিগুলো সবচেয়ে সফলভাবে প্রয়োগ করতে পারবে এবং প্রতিপক্ষের প্রধান সুবিধাগুলো নিষ্ক্রিয় করতে পারবে, বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত তাদের হাতেই উঠবে।


যেসব কারণে স্পেন এগিয়ে


বর্তমান স্পেন ২০১০ সালের টিকিটাকা-নির্ভর ঐতিহ্যকে পুরোপুরি অনুকরণ করছে না; বরং সেই ফুটবল-ডিএনএর সঙ্গে যুক্ত করেছে নিয়ন্ত্রিত আক্রমণ, পজিশনাল শৃঙ্খলা, তারুণ্যের গতি এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা। ফলে এই দলটি একই সঙ্গে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, আক্রমণের গতি বাড়াতে পারে এবং প্রয়োজন হলে প্রতিপক্ষকে দীর্ঘ সময় বল থেকে দূরে রাখতে পারে।


স্পেনের অন্যতম বড় শক্তি তাদের সৃজনশীল ও অভিযোজনক্ষম কৌশল। খেলোয়াড়দের ব্যক্তিগত প্রতিভা যেমন উচ্চমানের, তেমনি কোচিং পরিকল্পনাও অত্যন্ত বুদ্ধিদীপ্ত। ম্যাচের ধরন, প্রতিপক্ষের শক্তি এবং মাঠের পরিস্থিতি অনুযায়ী তারা খেলার গতি ও আক্রমণের দিক বদলাতে পারে।


তারুণ্য স্পেনের বড় সম্পদ। লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের মতো দুই উইঙ্গার মাঠের দুই প্রান্তে গতি, ড্রিবলিং, ওয়ান-অন-ওয়ান দক্ষতা এবং অনিশ্চয়তা তৈরি করেন। প্রতিপক্ষ একটি দিক বন্ধ করতে গেলে অন্য প্রান্ত খুলে যায়। এই দ্বিমুখী আক্রমণ স্পেনকে টুর্নামেন্টের সবচেয়ে বৈচিত্র্যময় আক্রমণাত্মক দলগুলোর একটিতে পরিণত করেছে।


স্পেনের মাঝমাঠও অসাধারণভাবে ভারসাম্যপূর্ণ। রদ্রি, পেদ্রি, দানি ওলমো এবং তাঁদের সহযোগীরা আক্রমণ ও রক্ষণের মধ্যে সংযোগ তৈরি করেন। তাঁরা শুধু পাস দেন না; জায়গা তৈরি করেন, প্রতিপক্ষের প্রেস ভাঙেন, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন এবং বল হারানোর পর দ্রুত সেটি পুনরুদ্ধার করেন।


ইয়ামাল–ওলমো–পেদ্রি–পোরো–রদ্রিদের পারস্পরিক সংযোগ স্পেনের খেলার অন্যতম ভিত্তি। এই খেলোয়াড়েরা পাসিং ত্রিভুজ তৈরি করেন, লাইনের মাঝখানে জায়গা খুঁজে নেন এবং রক্ষণ থেকে আক্রমণে বল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসাধারণ কার্যকর ভূমিকা রাখেন।


রক্ষণভাগেও স্পেন অত্যন্ত শক্তিশালী। প্রতিপক্ষের expected goals বা xGA ম্যাচপ্রতি গড়ে মাত্র ০.৩১—যা প্রমাণ করে তারা শুধু কম গোল খাচ্ছে না; বরং প্রতিপক্ষকে ভালো মানের সুযোগ তৈরিই করতে দিচ্ছে না। এটি একটি সংগঠিত রক্ষণের সবচেয়ে শক্তিশালী পরিসংখ্যানগত নির্দেশক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও