সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে যা পাওয়া গেল
যুগান্তর
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১৯:৫৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে রাজধানীর গুলশানে তার দুই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুদক কর্মকর্তারা ফ্ল্যাট দুটিতে যান এবং ভেতরের মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেন।
দুদক উপপরিচালক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, প্রথমদিনের অভিযানে দুই ফ্ল্যাট থেকে ৩০০টি কোট, ৫৩২টি টাই, রোলেক্সের ৪টিসহ ৮টি ঘড়ির বাক্স, ৩ সেট মুক্তার গহনা, ৪টি ঝাড়বাতি, বেড, সোফা ও ১০০ সেট কামিজের তালিকা করা হয়েছে।
আগামীকালও এই তালিকা তৈরির কাজ চলবে। তারপর তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দুদক।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ১০ মাস আগে
জাগো নিউজ ২৪
| ওসমানী স্মৃতি মিলনায়তন
৪ বছর, ২ মাস আগে
যুগান্তর
| ভূমি মন্ত্রণালয়
৪ বছর, ৪ মাস আগে
৪ বছর, ৬ মাস আগে
জাগো নিউজ ২৪
| যুক্তরাজ্য / ইংল্যান্ড
৪ বছর, ৮ মাস আগে
ঢাকা টাইমস
| যুক্তরাজ্য / ইংল্যান্ড
৪ বছর, ৮ মাস আগে
ইত্তেফাক
| জেনেভা
৪ বছর, ৯ মাস আগে