কর্মকর্তাদের গাড়ি ভাতা কমানোর সিদ্ধান্ত থামাল কারা—প্রশ্ন টিআইবির

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১৯:৫৫

সুদমুক্ত ঋণে কেনা সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, ব্যয়-কৃচ্ছ্রসাধনের উদ্যোগ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত থেকে সরে আসার পেছনে সুবিধাভোগী একটি গোষ্ঠীর প্রভাব কাজ করেছে।


আজ রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত এবং এ ধরনের ঋণ সুবিধা বাতিলের উদ্যোগ ছিল ইতিবাচক।


ইফতেখারুজ্জামান বলেন, এ সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য ছিল বৈষম্য কমানো এবং জনগণের অর্থের অপচয় বন্ধ করা। কিন্তু সুবিধাভোগী একটি গোষ্ঠীর প্রভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কার্যকর না হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।


টিআইবির নির্বাহী পরিচালক প্রশ্ন তোলেন, সর্বোচ্চ পর্যায়ের সদিচ্ছা থাকা সত্ত্বেও ব্যয়-কৃচ্ছ্রতার একটি নীতিগত সিদ্ধান্ত থেকে সরকারকে কেন সরে আসতে হচ্ছে, তা খুঁজে বের করা প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও