গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারাবে: জামায়াত আমির
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১৯:৫১
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদের ভেতরে লড়াই করব, প্রয়োজনে রাজপথেও লড়াই করব। যদি গণভোটের রায় ব্যর্থ হয়, তাহলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে।’
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চিত্রপ্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন জামায়াত আমির। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক তিন দিনব্যাপী এই বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করে।
গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান আরও বলেন, ‘সংসদে দাবি আদায় হলে আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না। জনগণের রায়কে অপমান করব না।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে