জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১৯:৪৮

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 


তিনি বলেছেন, কোনোভাবেই জুলাই অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না।


রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বরকত উল্লাহ বুলু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে জনগণ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। ১৯৭১ আমাদের ভিত্তিমূ্ল, একে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ত্যাগের সঙ্গে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। শেখ মুজিব যখন মুক্তিযুদ্ধের চেতনা থেকে বের হয়ে বাকশাল ও একনায়কতন্ত্র কায়েম করেছিলেন, তখনই তিনি নিজের পতন ডেকে এনেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও