সদরঘাটে ট্রলারডুবি : নিখোঁজ দুজনের জীবিত সন্ধান মিলেছে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১৯:৩৮
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে।
ট্রলার থেকে পড়ে নিখোঁজ দুজন নদীর অন্য পাশে সাঁতরে ওঠেন। তাদের কাছে মোবাইল না থাকায় পরে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিচালিত উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিখোঁজ
- জীবিত
- ট্রলারডুবি