You have reached your daily news limit

Please log in to continue


ফাইনালের একদিন আগেই টাইমস স্কয়ার আর্জেন্টিনার দখলে

নিউইয়র্কে বিশ্বের প্রায় সব দেশের মানুষের বসবাস। সেখানকার সবচেয়ে ব্যস্ত এলাকার মধ্যে অন্যতম টাইমস স্কয়ার। সেই টাইমস স্কয়ারকে শনিবার রাতে থমকে দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। লিওনেল মেসিদের টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালের আগে তারা উন্মাদনায় ভাসছে! 

নিউইয়র্ক সময় বিকেল আগামীকাল ৩টায় এবং বাংলাদেশ সময় আজ রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল। সেই ফাইনালের আগের দিন দুপুরের পর থেকেই টাইমস স্কয়ার আর্জেন্টিনার সমর্থকদের দখলে। আলবিসেলেস্তে সমর্থকদের উপস্থিতিতে রাস্তায় যানচলাচল খানিকটা ব্যাহত হয়েছে। এজন্য অনেক ব্যস্ত সময় পার করতে হয়েছে নিউইয়র্ক পুলিশকে। 

টাইমস স্কয়ার অনেক বড় জায়গাজুড়ে অবস্থিত। আর্জেন্টিনার সমর্থকরা টাইমস স্কয়ারের একেবারে কেন্দ্রে অবস্থান নেন। সেখানে আর্জেন্টিনার পতাকা, জার্সি নিয়ে সবাই গান গাইতে থাকেন। স্প্যানিশ ভাষায় সেই গানে মেসি-ম্যারাডোনা দুই জনের নামই রয়েছে। 

আর্জেন্টিনা এই বিশ্বকাপে কানসাস, ডালাস, আটলান্টায় দুটি করে ও মায়ামিতে একটি ম্যাচ খেলেছে। নিউইয়র্কে কোনো ম্যাচ খেলেনি। নিউইয়র্কের আর্জেন্টিনার সমর্থকরা অপেক্ষায় ছিলেন। ফাইনালে প্রিয় দল আসায় সবাই বেশ উচ্ছ্বসিত। তাই টাইমস স্কয়ারে যত দূর চোখ যায় ততদূর দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন