বিএনপির শোকজ: ভালুকার এমপি বললেন, ‘আমার এলাকায় কোনো সমস্যা নেই’

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১১:২৮

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদকে (বাচ্চু) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলের ওই নোটিশ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেছেন, তাঁর এলাকায় কোনো সমস্যা নেই, সবকিছু চলছে স্বাভাবিকভাবে।


গতকাল শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে ফখর উদ্দিন আহমেদের কাছে ওই নোটিশ পাঠানো হয়। এতে অভিযোগের বিষয়ে তাঁর কাছে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।


ফখর উদ্দিন আহমেদ ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বেও আছেন।


নোটিশ প্রসঙ্গে গতকাল রাতে কথা হয় ফখর উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘দল যদি সুনির্দিষ্টভাবে আমার কাছে ব্যাখ্যা চায়, আমি অবশ্যই তা দেব। আমি দলের প্রতি আনুগত্যশীল। আমার এলাকায় কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। গত সাড়ে চার থেকে পাঁচ মাসে যদি দখল বা এ ধরনের কোনো ঘটনা ঘটত, তাহলে তা অবশ্যই গণমাধ্যমের নজরে আসত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও