You have reached your daily news limit

Please log in to continue


আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ওটিটি কনটেন্টে প্রথম কাজ করেন ‘যদি কিন্তু তবুও’ নামের ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে। পরে পরিকল্পনা পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল ওটিটিতে। এ বছর আবার ওটিটি কনটেন্টে যুক্ত হলেন ফারিয়া। তিনি অভিনয় করবেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্মে। বড় পর্দায় হৃদয় পরিচালিত সিনেমা মুক্তি পেলেও এটি তাঁর প্রথম ওয়েব ফিল্ম।

প্রাথমিকভাবে ওয়েব ফিল্মটির নাম রাখা হয়েছে ‘লাপাত্তা’। কমেডি-থ্রিলার ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। আগামী মাসে শুরু হবে শুটিং। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। জানা গেছে, এতে ফারিয়ার সঙ্গে আরও আছেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ওয়েব ফিল্মটি হবে মূলত থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা করছি ভিন্নধর্মী গল্প আর আয়োজনে ভিন্ন ধাঁচের একটি সিনেমা নির্মাণের। ইতিমধ্যে সব আয়োজন চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করব। এখন চলছে শেষ মুহূর্তের প্রি-প্রোডাকশনের কাজ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন