গুরুত্বপূর্ণ মেইল চলে যাচ্ছে জি-মেইলের স্প্যামে? যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১১:১৮

অফিসের গুরুত্বপূর্ণ ই-মেইল, ব্যাংকের ওটিপি, চাকরির অফার, অনলাইন কেনাকাটার অর্ডার আপডেট কিংবা ব্যক্তিগত জরুরি বার্তা যদি ইনবক্সে না এসে বারবার স্প্যাম ফোল্ডারে জমা হয়, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকে। অনেকেই এটিকে জি-মেইলের ত্রুটি মনে করেন। কিন্তু বাস্তবে এটি জি-মেইলের নিরাপত্তা ব্যবস্থারই একটি অংশ।


গুগলের স্প্যাম শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারকারীদের ফিশিং, প্রতারণামূলক বার্তা এবং ক্ষতিকর ই-মেইল থেকে রক্ষা করতে কাজ করে। তবে কখনো কখনো নিরাপদ ও গুরুত্বপূর্ণ ই-মেইলও ভুলবশত স্প্যাম হিসেবে চিহ্নিত হতে পারে। কিছু সহজ পদক্ষেপ নিলেই এই সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব।


জি-মেইলের স্প্যাম ফোল্ডার কী?


স্প্যাম ফোল্ডার হলো জি-মেইলের এমন একটি অংশ, যেখানে সন্দেহজনক, অবাঞ্ছিত বা অতিরিক্ত প্রচারণামূলক ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে রাখা হয়। এর মূল উদ্দেশ্য ব্যবহারকারীদের প্রতারণা, ম্যালওয়্যার ও অপ্রয়োজনীয় ই-মেইল থেকে সুরক্ষা দেওয়া। তবে সব সময় এই ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়। ফলে গুরুত্বপূর্ণ কিছু ই-মেইলও ভুল করে স্প্যামে চলে যেতে পারে।


কেন গুরুত্বপূর্ণ ই-মেইল স্প্যামে যায়?


গুগলের তথ্য অনুযায়ী, কয়েকটি কারণে এমনটি ঘটতে পারে-



  • প্রেরকের ই-মেইল ঠিকানা আপনার গুগল কন্ট্যাক্টসে সংরক্ষিত না থাকলে।

  • আগে একই প্রেরকের কোনো ই-মেইল স্প্যামে হিসেবে চিহ্নিত করা হয়ে থাকলে।

  • জি-মেইলে তৈরি করা কোনো ফিল্টার বা রুল ভুলভাবে সেট করা থাকলে।

  • প্রেরকের ডোমেইন বা ই-মেইল আচরণ জি-মেইলের কাছে সন্দেহজনক মনে হলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও