ত্রয়োদশ সংসদ: বিরোধীদের বক্তব্য-প্রস্তাব অনেক, সিদ্ধান্তে প্রভাব কতটা?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দুই অধিবেশনে বিরোধী দলের সদস্যরা নিয়মিত সরকারের সমালোচনা করেছেন।


বিল স্থায়ী বা বাছাই কমিটিতে পাঠানো, জনমত যাচাই এবং বিভিন্ন ধারায় সংশোধনীর প্রস্তাবও দিয়েছেন তারা।


পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়েছেন, কয়েক দফা ওয়াকআউটও করেছেন বিরোধীরা।


তবে সেসব আপত্তি আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলেছে, দুই অধিবেশন শেষে সেই প্রসঙ্গ সামনে এসেছে।


বিরোধী দলের অভিযোগ, বিষয়টি শুধু বক্তব্যের জন্য কতটা সময় দেওয়া হচ্ছে, তা নয়। কার্যপ্রণালি বিধির বিভিন্ন শর্ত শিথিল করে বিল উত্থাপন ও পাস করায় আইন যাচাই, প্রচলিত আইনের সঙ্গে তুলনা ও সংশোধনী তৈরির সুযোগ সংকুচিত হচ্ছে। এতে বিরোধী দলের পাশাপাশি আইন প্রণয়নে সংসদের ভূমিকাও দুর্বল হচ্ছে।


অন্যদিকে সরকারের বক্তব্য হলো, বিরোধীরা কথা বলার সুযোগ পাচ্ছেন। তবে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত কিংবা জরুরি আইন প্রণয়নের প্রক্রিয়া অনির্দিষ্টকাল আটকে রাখা যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও