You have reached your daily news limit

Please log in to continue


ময়লার ভাগাড়ে এখন শোভা পাচ্ছে বাহারি ফুল ও গ্রাফিতি

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পের স্টেশনগুলোতে একসময় ময়লার স্তূপ, ভবঘুরে মানুষ ও  ছিনতাইকারীদের আস্তানা ছিল। তবে সেখানে এখন শোভা ছড়াচ্ছে বাহারি সব ফুলের। এতে মহাসড়কে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ফিরেছে নিরাপত্তা। এছাড়াও ফেলে রাখা প্রকল্পের দেয়ালজুড়ে রঙিন গ্রাফিতি, চারপাশে পরিচ্ছন্ন পরিবেশ, আর সন্ধ্যা নামলেই নান্দনিক আলোকসজ্জায় ঝলমল করে ওঠে পুরো এলাকা। 

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী বিএনএস সেন্টার থেকে টঙ্গী কলেজগেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার উড়াল সড়কের মাঝে স্থাপিত বিআরটি স্টেশন দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল। সরকার বিআরটি প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার পর এসব স্টেশনের অনেক অংশে ময়লার ভাগাড়ে পরিণত হয়। এছাড়াও সেখানে অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক ও ছিনতাইয়ের স্বর্গরাজ্য হয়ে উঠে। 

এমন পরিস্থিতিতে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্যোগ নেয় গাজীপুর সিটি করপোরেশন। টঙ্গী বাজার, টঙ্গী স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী এবং টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন বিআরটি স্টেশনগুলো থেকে অপসারণ করা হয় জমে থাকা ময়লা-আবর্জনা। এরপর খোলা জায়গায় মাটি ভরাট করে লাগানো হয় বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধনকারী গাছ। পাশাপাশি স্টেশনগুলোর দেয়ালে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন গ্রাফিতি, সংযোগ দেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইন এবং স্থাপন করা হয়েছে সড়কবাতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন