আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১৯:০৩
মাস কয়েক আগে ঘোষণা দিয়েছিলেন, প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আদনান আল রাজীব। সে সময় জানিয়েছিলেন, তার এই নতুন সিনেমা হবে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। সে থেকে ভক্তদের মাঝে আলাদা করে আগ্রহ জাগতে থাকে। এখন শোনা যাচ্ছে, রাজীবের এই নতুন সিনেমার নায়ক নাকি হতে যাচ্ছেন সিয়াম আহমেদ।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গুঞ্জন উঠেছে, রাজীবের অভিষেক চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে সিয়ামকে। যদিও নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বার্তা মেলেনি।
- ট্যাগ:
- বিনোদন
- আদনান আল রাজীব