You have reached your daily news limit

Please log in to continue


কারও প্রতি নমনীয় হওয়া যাবে না, রেফারির উদ্দেশ্যে কঠোর বার্তা স্পেন কোচের

রোববারের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। হাই-ভোল্টেজ এই মহারণের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রণপরিকল্পনা ও ম্যাচ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ এই মাস্টারমাইন্ড স্পষ্ট করে দিয়েছেন, ফাইনালে রেফারি যেন কোনোভাবেই নিয়মের বাইরে গিয়ে কারও প্রতি নমনীয় আচরণ না করেন। একই সঙ্গে নিজেদের চেনা ফুটবল দর্শন ধরে রাখার ওপরও জোর দিয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে নিয়ে কথা বলেছেন। উল্লেখ্য, এই ভিনচিচই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন, যেখানে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা।

ফাইনালের রেফারিং নিয়ে সতর্কবার্তা দিয়ে স্পেনের কোচ বলেন, ‘রেফারি কোনোভাবেই নমনীয় আচরণ করতে পারেন না এবং নিয়মের বাইরে গিয়ে কাউকে পার পাওয়ার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা রয়েছে, তা কোনো অবস্থাতেই অতিক্রম করা যাবে না।’ তবে রেফারিং নিয়ে সতর্ক করলেও আস্থা হারিয়ে ফেলছেন না তিনি, ‘রেফারিদের ওপর আমার অবিচল আস্থা আছে। তবে একই সঙ্গে আমাদের এটাও পরিষ্কার জানা আছে যে এই ধরনের ম্যাচগুলোতে আমাদের ঠিক কীভাবে মাঠে নামতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন