ব্রেড চিকেন রোল তৈরির রেসিপি
পাউরুটি দিয়ে অনেক মজাদার নাস্তা খুব সহজে তৈরি করা যায়। আপনি যদি হঠাৎ আসা অতিথি আপ্যায়নের জন্য কিংবা শিশুর টিফিনে দেওয়ার জন্য সহজ কোনো রেসিপি খুঁজে থাকেন, তবে জেনে নিতে পারেন ব্রেড চিকেন রোল তৈরির পদ্ধতি। আপনার বাড়িতে পাউরুটি আর মুরগির মাংস থাকলে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ব্রেড চিকেন রোল তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
- পাউরুটি- ৮ পিস
- হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ
- আলু- ১টি
- পেঁয়াজ কুচি- ৩টি
- কাঁচা মরিচ কুচি- ৫-৬টি
- পুদিনা পাতা কুচি- আধা কাপ
- লবণ- পরিমাণমতো
- ব্রেড ক্রাম্ব- যতটুকু লাগে
- ডিম- ১-২টি
- ময়দা- সামান্য
- তেল- ভাজার জন্য
যেভাবে তৈরি করবেন
মাংস ও সেদ্ধ করে নিন। এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ, পুদিনা পাতা, আলু, মাংস, লবণ ভালো করে মেখে নিন। পাউরুটির ৪ দিক কেটে রুটির মতো বেলে নিন। এবার এক পিস ব্রেড নিয়ে তার একপাশে মাংসের পুর দিয়ে রোলের মতো মুুড়িয়ে নিতে হবে। এবার ময়দার গোলা দিয়ে মুখ আটকে দিতে হবে। সবগুলো এভাবে তৈরি করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে অল্প আঁচে রোলগুলো ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।
- ট্যাগ:
- লাইফ
- রোল রেসিপি